ঢাকা, রবিবার, ৫ জুলাই, ২০২৬

বাঁশখালী সড়‌কে মাই‌ক্রোবাসে আগুন

চট্টগ্রামের বাঁশখালীতে একটি চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে। রোববার(৫ জুলাই) বেলা তিনটার দি‌কে বাঁশখালী পৌরসভার মনছুরিয়া বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। ত‌বে এতে কেউ হতাহত হননি।ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রোববার বিকেলে বাঁশখালী পৌরসভার মনছুরিয়া বাজার এলাকায় একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন ধরে যায়।


সঙ্গে সঙ্গে চালকসহ যাত্রীরা গা‌ড়ি থে‌কে নে‌মে যান। এরপর আগুন গাড়ির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত বাঁশখালী ফায়ার স্টেশনের দু‌টি ইউনিট ঘটনাস্থ‌লে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গা‌ড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।


জানতে চাইলে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান ব‌লেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থ‌লে গি‌য়ে ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি। তাৎক্ষণিকভাবে গাড়ির মালিক ও চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথ‌মিকভা‌বে গা‌ড়ির এসির গ‌্যাস থে‌কে আগুনের সূত্রপাত হ‌তে পা‌রে বলে আমরা ধারণা করছি।’

ads
ads
ads

Our Facebook Page